এইচটিএমএল ট্যাগ কাকে বলে

এইচটিএমএল (HTML) হলো “HyperText Markup Language” এবং এটি একটি ওয়েব পেজের মার্কআপ তৈরি করতে ব্যবহৃত হয়। HTML ব্যবহার করে ওয়েব ডকুমেন্টগুলির স্ট্রাকচার তৈরি করা হয়। মার্কআপ এবং স্ট্রাকচার এখানে প্রায় একই শব্দ হিসেবে ধরতে পারেন। এই মার্কআপ তৈরি করতে আমরা এইচটিএমএল যে কোড গুলো লিখে থাকি, সেই কোডগুলোর প্রত্যেকটিকেই একেকটি ট্যাগ বলা হয়। তার মানে এইচটিএমএল এলিমেন্ট কে ট্যাগ বলে।

বিভিন্ন টাইপের কন্টেন্ট দেখানোর জন্য এইচটিএমএলে বিভিন্ন ট্যাগ আছে। যেমন হাইপারটেক্সট লিঙ্ক করার জন্য a ট্যাগ  , ছবি দেখানোর জন্য img ট্যাগ, লিস্ট দেখানোর জন্য ul,ol,li ট্যাগ।, টেবিল দেখানোর জন্য  table ট্যাগ, ফর্ম তৈরির জন্য form ট্যাগ ইত্যাদি।

একটি HTML ট্যাগ শুরু হয় `<` চিহ্নে এবং শেষ হয় `>` চিহ্নে। এইচটিএমএলে আমরা মুলত ২ ধরনের ট্যাগ লিখে থাকি, সিংগেল ট্যাগ এবং ডাবল ট্যাগ। সিংগেল ট্যাগ গুলোর শুধুমাত্র একটি অংশ থাকে, আর ডাবল ট্যাগে ২ টি অংশ থাকে। সিংগেল ট্যাগে কন্টেন্ট দিতে অ্যাট্রিবিউট এর সাহায্য নেওয়া হয়। আর ডাবল ট্যাগের ক্ষেত্রে ২ ট্যাগের মাঝখানে কন্টেন্ট দেওয়া হয়।  

ডিসপ্লের উপর প্রকারভেদ করলেও ট্যাগ গুলো ২ প্রকার, একটি হচ্ছে ব্লক টাইপ ট্যাগ, এবং অপরটি ইনলাইন ট্যাগ। ব্লক টাইপ ট্যাগ গুলো একটি সারি সম্পূর্ণ জায়গা ব্লক করে বসে, তার জায়গা লাগুক আর না লাগুক, অপরদিকে ইনলাইন ট্যাগ গুলোর ক্ষেত্রে তার যতটুকু ট্যাগ লাগে সে ততটুকুই জায়গা নেয়।

Spread the love

Leave a Comment