আজকের ডিজিটাল যুগে, ওয়েব ডিজাইন একটি অত্যন্ত চাহিদাপূর্ণ স্কিল। ওয়েবসাইট এর চাহিদা দিন দিন যেমন বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে দক্ষ ওয়েব ডিজাইনারদের চাহিদাও বাড়ছে। তাই ওয়েব ডিজাইন শিখে বিভিন্ন ধরনের জব করা সম্ভব, শুধু দরকার আপনার চেষ্টা এবং শেখার ইচ্ছা। চলুন জেনে নেওয়া যাক ওয়েব ডিজাইন শিখে কোন ধরনের জব করা সম্ভব।
ওয়েব ডিজাইন শিখে যে যে ধরনের জব করা সম্ভবঃ
ওয়েব ডিজাইনার হিসেবে জব
ওয়েব ডিজাইন শিখে আপনি যেকোনো কোম্পানিতে একজন ওয়েব ডিজাইনার হিসেবে জব শুরু করতে পারেন। কোম্পানির উপর নির্ভর করে আপনার কাজ বিভিন্ন রোলে হতে পারে। যেমনঃ এজেন্সি বেসড ওয়েব ডিজাইন কোম্পানি গুলো মুলত পছন্দ ক্লায়েন্ট কাজ হ্যান্ডেলিং এর ওয়েব ডিজাইনার দের জব দিয়ে থাকে। অর্থাৎ ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুসারে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইন করে দিবেন এটাই মুলত আপনার জব।
আবার কিছু কোম্পানি নিজেদের ওয়েবসাইট মেইনটেনেন্স করার জন্য ওয়েব ডিজাইনার দের জব দিয়ে থাকে। এক্ষেত্রে আপনার কাজ হবে শুধু তাদের ওয়েবসাইট গুলি মেইনটেনেন্স করা, আপডেট করা ইত্যাদি।
UX/UI ডিজাইনার হিসেবে জব
আপনি ওয়েব ডিজাইনে এক্সপার্ট হলে এবং এক্সপিরিয়েন্সড হলে একজন UX/UI ডিজাইনার হিসেবেও ওয়েব সেক্টরে জব করতে পারবেন। মনে হতে পারে UX/UI এটা আবার কি? আসলে UX এবং UI দুটি আলাদা শব্দ যা প্রায়শই একসাথে ব্যবহৃত হয়, তবে তাদের আলাদা আলাদা অর্থ রয়েছে: UX মানে ব্যবহারকারীর অভিজ্ঞতা, আর UI মানে ব্যবহারকারী ইন্টারফেস। যখন আপনি ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করবেন তখন আপনাকে UX/UI ডিজাইনার বলা হবে। ওয়েবের জন্য একজন UX/UI ডিজাইনার খুবই গুরুত্বপূর্ণ। তাই ওয়েব ডিজাইন শিখে UX/UI ডিজাইনার হিসেবেও জব করা সম্ভব।
ওয়েব ডিজাইন শিখে ফ্রিল্যান্সিংয়ে কাজের সুযোগ
ওয়েব ডিজাইন একটি চাহিদাসম্পন্ন দক্ষতা যা ফ্রিল্যান্সিংয়ে অনেক সুযোগ তৈরি করে। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ওয়েবসাইট তৈরি, রক্ষণাবেক্ষণ এবং আপডেট করার জন্য অনেক কোম্পানি ফ্রিল্যান্সার ওয়েব ডিজাইনারদের উপর নির্ভর করে। তাই ওয়েব ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং জব করার ও অনেক সুযোগ আছে। আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার ডট কম এর মত মার্কেটপ্লেস গুলোতে ওয়েব ডিজাইনার দের জন্য প্রচুর কাজের সুযোগ আছে।
ওয়েব ডিজাইন শিখে ব্যবসার সুযোগঃ
ওয়েব ডিজাইন শিখে আপনার যে শুধু জব কিংবা ফ্রিল্যান্সিং করতে হবে, এরকম কিন্তু না। আপনি চাইলে নিজের ব্যবসা শুরু করতে পারেন। আপনি চাইলে একটা ছোট ওয়েব এজেন্সি তৈরি করতে পারেন, যেখান বিভিন্ন ক্লায়েন্ট কে ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দিতে পারেন। এছাড়া ওয়েব টেম্পলেট বানিয়ে সেগুলো রিসেল করার বিজনেস করতে পারেন।
পরিশেষে বলা যায় যে, ওয়েব ডিজাইন শিখে অনেক ধরনের জব করা সম্ভব। এটা চাহিদা সম্পন্ন স্কিল, তাই চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং নানা রকমের ক্যারিয়ার গড়া সম্ভব এই ওয়েব ডিজাইন শিখে।