বর্তমান যুগে অনেকেই ওয়েব ডেভেলপমেন্ট কে ক্যারিয়ার হিসেবে নিতে চায়। কারন বর্তমানে দিন কে দিন একজন ওয়েব ডেভেলপার এর চাহিদা বেড়েই চলছে। চাহিদা বাড়লেও অনেকের মনে প্রশ্ন একজন ওয়েব ডেভেলপার এর বেতন আসলে কত ? একজন ওয়েব ডেভেলপার এর বেতন আসলে কত হবে তা অনেক গুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। আজকের আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি একজন ওয়েব ডেভেলপার এর বেতন সম্পরকে বিস্তারিত জানার চেষ্টা করব ।
চলুন প্রথমেই জেনে নেই একজন ওয়েব ডেভেলপারের বেতন কি কি বিষয়ের উপর মুলত নির্ভর করেঃ
দক্ষতা ও অভিজ্ঞতা:
আপনার ঠিক কতটা দক্ষতা আছে, এর উপর ভিত্তি করে আপনার বেতন নির্ধারণ হবে, একই সাথে সেই দক্ষতার সাথে কতটুকু এবং কেমন অভিজ্ঞতা আছে এটাও অনেক গুরুত্বপূর্ণ। একজন অভিজ্ঞ ও দক্ষ ডেভেলপাররা যারা জটিল ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন তাদের বেতন বেশি থাকে।
কোডিং ভাষা: ওয়েব ডেভেলপমেন্ট যেহুতু একটি অনেক বড় সেক্টর, এবং এখানে অনেক রকম কোডিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নিয়ে কাজ করা হয়, তাই আপনি কি বা কোন কোডিং ভাষা বা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নিয়ে কাজ করছেন এর উপর ডিপেন্ড করে আপনার বেতন নির্ধারিত হবে। যেমনঃ আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট এর একদম ব্যাসিক HTML,CSS, JAVASCRIPT, JQUERY, BOOTSTRAP এগুলো শুধু জানেন তাহলে আপনার বেতন ব্যাসিক থাকবে। কিন্তু আপনি যদি ওয়েবের অ্যাডভান্স বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে দক্ষ হন, তখন আপনার বেতন এমনিতেই বাড়বে। অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মধ্যে রয়েছে PHP, PYTHON, JS, C# ইত্যাদি ল্যাংগুয়েজ গুলো।
এসব ডেভেলপারদের বেশি চাহিদা থাকে এবং তাদের বেতনও বেশি।
কাজের ধরণ: ওয়েবে অনেক গুলো ট্রেডে কাজ করার সুযোগ আছে, যেমন আপনি শুধু ডিজাইন মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন। আবার শুধু ডেভেলপমেন্ট মানে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন। এই ২ টার ক্ষেত্রে স্যালারি বা বেতন ভিন্ন হবে। সাধারণত ব্যাক এন্ড ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে তাদের বেতন বেশি হয়ে থাকে। আবার কিছু ডেভেলপার একই সাথে ফ্রন্ট-এন্ড এবং ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকে তাদের কে বলা হয় ফুল-স্ট্যাক ডেভেলপার, এদের বেতন অপেক্ষাকৃত অনেক বেশি হয়ে থাকে।
কোম্পানির ধরণ ও অবস্থান: বড় কোম্পানি এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সাধারণত ছোট কোম্পানিগুলোর তুলনায় বেশি বেতন দেয়। নতুন স্ট্রাটআপ গুলো সাধারণত কম বেতন অফার করে থাকে। অর্থাৎ বেতন কেমন হবে এটা কোম্পানির উপর বেশ অনেকটাই নির্ভরশীল।
ওয়েব ডেভেলপারের আয়
বাংলাদেশে ওয়েব ডেভেলপারের বেতন:
ইন্টার্ন: ১০,০০০ টাকা থেকে শুরু
জুনিয়র ডেভেলপার: ২০,০০০ – ৩০,০০০ টাকা
মিড-লেভেল ডেভেলপার: ৪০,০০০ – ৮০,০০০ টাকা
সিনিয়র ডেভেলপার: ৮০,০০০ – ১,৫০,০০০ টাকা
টিম লিড/ম্যানেজার: ১,৫০,০০০ টাকা এবং তার বেশি
উল্লেখ্য যে, এটি কেবলমাত্র একটি অনুমান। আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং অবস্থানের উপর নির্ভর করে আপনার বেতন এই পরিসরের বাইরেও হতে পারে।